তানভীর তারেকের ‘কাহাতক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নববর্ষ উপলক্ষে গত সপ্তাহে বাজারে এসেছে তারেকের সুর ও সংগীতে মিশ্র অ্যালবাম ‘কাহাতক’। এটি তানভীর তারেকের ২১তম অ্যালবাম। কাহাতক অ্যালবামে গান করেছেন মাহাদী, মেহরাব, কিশোর, পুলক ও তানভীর তারেক। এছাড়া দুটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শশী ও মুক্তা মজুমদার। তানভীর তারেক বলেন, ‘নবীন শিল্পীদের নিয়ে এটিই আমার প্রথম কোন মিশ্র অ্যালবাম। দেড় বছর সময় নিয়ে তৈরি করেছি। অনেকটা আত্মবিশ্বাস থেকেই বলছি যারা মেলোডি গানের ভক্ত অ্যালবামটি তাদের ভাল লাগবে।’ কাহাতক অ্যালবামের সবগুলো গানই তারেকের নিজস্ব স্টুডিও সেলিব্রেটি সাউন্ড ল্যাব এ রেকর্ড করা হয়েছে। এটি বাজারে এনেছে জি সিরিজ। এবারের সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে দুয়ার অ্যালবামের দুঃখ মাদল গানের জন্য পপুলার বিভাগে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার লাভ করেন তানভীর তারেক।