তানোরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলা ও পৌর শাখা যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা চত্বরের মিলনায়তন ও জেলা পরিষদ ডাকবাংলোর আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্বঘোষিত সময় অনুয়ায়ী তানোর উপজেলা ও পৌর শাখা যুবদলের একাংশ উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন শুরু করে। এর কিছুক্ষণ পরই অন্য গ্রুপের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মিলনায়তনে ঢুকে চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুর করেন। এ নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।