তানোরে যৌন হয়রানি, স্কুলছাত্রের ১০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে সুমন চৌধুরী নামের এক স্কুলছাত্রের ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী উল হাসান শহীদ আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দণ্ড দেন। তানোর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, আজ সকালে তানোরে দশম শ্রেণীর এক ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় তানোর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুমন চৌধুরী তার পথ রোধ করে এবং তাকে হয়রানি করে। ওই ছাত্রীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করে পুলিশে দেয়। পরে তানোর থানায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত সুমনকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। সুমনের পক্ষ থেকে ১০ হাজার টাকা শোধ করা হলে তাকে ছেড়ে দেওয়া হয়।