তাপসের ওপর বোমা হামলার মামলায় জামিন পেলেন মেহনাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ড পাওয়া আসামি খন্দকার আবদুর রশীদের মেয়ে মেহনাজ রশীদ খন্দকারের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।ছয় মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়। কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।আজ রোববার বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেহনাজ রশীদ খন্দকারের করা এক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।মেহনাজ রশীদের আইনজীবী মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামিন মঞ্জুরের ফলে মেহনাজ রশীদের কারা মুক্তিতে আর কোনো বাধা নেই।এর আগে গত বছরের ২২ অক্টোবর শেখ ফজলে নূর তাপস বাদী হয়ে মতিঝিল থানায় এই মামলা করেন এবং ২৪ অক্টোবর এই মামলায় খন্দকার মেহনাজ রশীদকে গ্রেপ্তার করা হয়।