তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে ধূমপানবিরোধী নাগরিক ফোরাম ও ঢাকা আহছানিয়া মিশন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।মানববন্ধন কর্মসূচিতে তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দুর্বল দিক তুলে ধরে বক্তারা আসন্ন সংসদ অধিবেশনে এই আইনের সংশোধনী পাস করার জোর দাবি জানান। তাঁরা প্রকাশ্য স্থান ও পরিবহন শতভাগ ধূমপানমুক্ত রাখার লক্ষ্যে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে ধূমপানের জন্য স্থান নির্ধারণ বাতিল করার দাবি জানান।মানববন্ধনে নাগরিক ফোরামের আহ্বায়ক জসিম উদ্দিন সরদার, ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ ও নাগরিক ফোরামের নেতারা বক্তব্য দেন। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।