তামাকবিরোধী আন্দোলনে শ্রেয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাইবেন শ্রেয়া ঘোষাল। হ্যাঁ, তিনি তো তা-ই করেন। কিন্তু এবার তিনি গাইবেন তামাকবিরোধী আন্দোলনে শরিক হতে। গানে গানে তিনি সচেতন করবেন সাধারণ মানুষকে। শ্রেয়া বললেন, ‘অতি সম্প্রতি একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে অনেক শিশু ও বয়স্ককে দেখেছি আমি, যারা প্রতিনিয়ত যুদ্ধ করছে ক্যানসারের সঙ্গে। সেই থেকে ঠিক করেছি, তামাকবিরোধী আন্দোলনে শরিক হব।’ ভারতে চালানো এক জরিপ দেখেও আঁতকে উঠেছেন এই তারকা। তিনি বলেন সেসব কথা, ‘যখন জানলাম, ভারতের গ্রামীণ অঞ্চলে অনেক ছোট ছোট বাচ্চা ধূমপান করে, তখন সত্যিই আহত হয়েছি আমি। সরকার নিশ্চয়ই এ ব্যাপারে বিশেষ এবং দ্রুত পদক্ষেপ নেবে।’ টিএনএন।