তামিমের বৌভাতে খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার তামিম ইকবালের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মোসাদ্দেক আলী। রাজধানীর গলফ ক্লাবে এ অনুষ্ঠান চলছে।আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে খালেদা জিয়া অনুষ্ঠানে যান। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শাহিরুল করিব খান প্রথম আলো ডটকমকে এ কথা জানান।বউভাত অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।