তামিলদের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে তামিল জনগোষ্ঠীর স্বায়ত্তশাসন নিশ্চিত করতে দেশটির প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল বৃহস্পতিবার সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মনমোহন সিং এ আহ্বান জানান।‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, গতকালের বৈঠকে ২০১০ সালের জুনের পর ঘটা বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন মনমোহন ও রাজাপক্ষে। বৈঠকে রাজাপক্ষে তামিল জনগোষ্ঠীর বিভিন্ন বিষয় মনমোহনের কাছে তুলে ধরেন। তিনি বলেন, এর মধ্যে তামিল-অধ্যুষিত তিনটি অঞ্চলে নির্বাচন হয়েছে। আগামী বছর উত্তরাঞ্চলে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেওয়া হয়েছে।তামিল দলগুলো শ্রীলঙ্কা সরকারের পার্লামেন্টারি একটি কমিটির সঙ্গে আলোচনায় যোগ দেবে বলেও জানান রাজাপক্ষে। বৈঠকে ভুল করে জলসীমা লঙ্ঘন করা ভারতীয় জেলেদের প্রতি শ্রীলঙ্কার সরকারের মানবিক আচরণের আহ্বান জানান মনমোহন।