তামিলনাড়ুতে ট্রেন দুর্ঘটনায় দায়ী চালক, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুতে গতকাল রাতের ট্রেন দুর্ঘটনার জন্য ট্রেনের চালককে দায়ী করেছে দেশটির রেল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।চেন্নাই থেকে ৭৫ কিলোমিটার দূরে আরাক্কনাম স্টেশনে গতকাল রাত সাড়ে নয়টার দিকে সংকেতের জন্য অপেক্ষমাণ একটি যাত্রীবাহী ট্রেনকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন ধাক্কা দেয়। এতে ১০ জন নিহত এবং ৮০ জনের বেশি লোক আহত হয়েছে।সাউদার্ন রেলওয়ের মহাব্যবস্থাপক দীপক কিষান জানান, দুর্ঘটনার শিকার দুটি ট্রেনেরই কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার আগে ওই ইএমইউ ট্রেনের চালক তাঁর আসন থেকে লাফিয়ে বের হয়ে যান। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মহাব্যবস্থাপক দীপক আরও জানান, ইএমইউ ট্রেনের চালক একাধিকবার সংকেত অমান্য করে ট্রেন চালাচ্ছিলেন। ওই চালক কেন সংকেত মানেননি, এর কারণ এখনো জানা যায়নি।ঘটনাস্থল পরিদর্শন করে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, প্রাথমিক প্রতিবেদনে অনুযায়ী ওই চালক সংকেত এড়িয়ে গেছেন। তাঁর এই ভুলের কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।সর্বশেষ গত জুলাই মাসে ভারতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটে দেশটির উত্তর প্রদেশের ফতেহপুর এলাকায়। সেখানকার মালওয়া স্টেশনের কাছে হাওড়া-দিল্লি কালকা মেইল ট্রেন দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়।