তামিলনাড়ুতে দুর্ঘটনায় ২৩ বাসযাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যে গতকাল মঙ্গলবার রাতে এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৩ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাসটি ২৪ জন যাত্রী নিয়ে চেন্নাই থেকে তিরুপুর যাচ্ছিল। গতকাল রাতে তামিলনাড়ু রাজ্যের কাভেরিপাক্কামের কাছে একটি সেতুর ওপরে বাসটি দুটি ট্রাককে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে খাদে পড়ে গেলে এতে আগুন ধরে যায়।পুলিশ জানিয়েছে, একজন ছাড়া বাকি ২৩ যাত্রী বাসের মধ্যে জীবন্ত পুড়ে মারা যায়। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে।