তামিলনাড়ুর বাজি কারখানায় আগুন, নিহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আতশবাজির জন্য বিখ্যাত তামিলনাড়ু রাজ্যের শিবাকাশির কারখানায় আজ বুধবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন। ‘ওম শিবশক্তি’ নামের ওই কারখানায় ৩০০ জন কর্মী কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাত্ একটি ঘরে বিস্ফোরণ ঘটলে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৪০টি ঘর ভস্মীভূত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।