তামিলনাড়ুর স্কুলে দাবা খেলা কর্মসূচি শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের দর্শনবোধ বাড়াতে ভারতের তামিলনাড়ুর প্রতিটি স্কুলে দাবা খেলা কর্মসূচি চালু করা হচ্ছে। এই অনন্য উদ্যোগটির বাস্তবায়ন শুরু হবে আগামী শিক্ষাবর্ষে। শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা জেলাগুলোর শিক্ষার্থীদের মেধা ও মানসিক বিকাশের স্বার্থেই এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির শিক্ষা কর্মকর্তারা। এর আগে গুজরাটের স্কুলে দাবা খেলা চালু করা হয়। শিক্ষা দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘মুখ্যমন্ত্রী জে জয়ললিতা রাজ্যের সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলোতে দাবা খেলা চালু করাসংক্রান্ত একটি নির্দেশনা দেন ২০১১ সালের আগস্টে। আমরা তাঁর সেই নির্দেশনার বাস্তবায়ন করছি।’ তিনি বলেন, স্কুলে দাবা খেলা কর্মসূচি চালু করার প্রেরণা পেয়েছি ওয়ার্ল্ড চেস ফেডারেশনের কাছ থেকে। জয়ললিতা এই ফেডারেশনের প্রধান কিরশান আইলামঝিনভের সঙ্গে সাক্ষাত্ করে বিষয়টি নির্ধারণ করেন। রাজ্যের অতিরিক্ত প্রধান সচিব টি এস শ্রীধর বলেন, দাবা খেলা কর্মসূচির মাধ্যমে সাত থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েরা মেধা বিকাশের সুযোগ পাবে। বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকেরা তাদের এই খেলার প্রশিক্ষণ দেবেন। টাইমস অব ইন্ডিয়া।