তারকার স্ত্রী বলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা দ্যুতি বলে কথা। এই আলোতে তাঁর আপনজনেরাও আলোকিত হন। এর গুণে তাঁরা তারকার মতোই মর্যাদা পান। সম্প্রতি বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরীর বেলায় এর প্রমাণ মিলেছে। এক অনুষ্ঠানে আধা ঘণ্টার জন্য উপস্থিত থেকে তিনি পেয়েছেন ১৫ থেকে ১৭ লাখ রুপি। এটি ছিল সামাজিক কর্মকাণ্ডমূলক এক অনুষ্ঠান। শীর্ষ পর্যায়ের অনুষ্ঠান ব্যবস্থাপক কোম্পানির ভাষ্য, গৌরী যদিও কোনো তারকা নন বা গর্ব করার মতো কোনো বিষয়ও তাঁর নেই, এর পরও শাহরুখের স্ত্রী হওয়ায় তিনি একই মর্যাদা পাচ্ছেন। ওয়েবসাইট।