তারা বিদ্রোহী নন, বিপথগামী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিডিআর বিদ্রোহের সময় যারা অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করেছিল তারা কেউ বিদ্রোহী নয় “বিপথগামী সৈনিক”।’ এভাবেই বিদ্রোহকে সংজ্ঞায়িত করলেন বিদ্রোহ মামলার আসামি হাবিলদার আবদুল মতিন। বিডিআর বিদ্রোহের বিচারে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ আজ রোববার ২৪ রাইফেল ব্যাটালিয়নের আসামিরা সাক্ষীদের জেরা করেন।বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। দশম সাক্ষীর জেরা অসমাপ্ত রেখে দুই দফা বিরতির পর বেলা পৌনে দুইটার দিকে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় আজ ২৯ জন আসামি সাক্ষীদের জেরা করেন।প্রমাণ হিসেবে আদালতে অস্ত্রাগারে স্থাপিত সিসি ক্যামেরায় ধারন করা চিত্র দেখানো হয়। তাতে দেখা যায়, অসংখ্য জওয়ান উত্তেজিত ভঙ্গিতে গাড়িতে রাখা অস্ত্র লুট করে। এ সময় এক সেপাই বাধা দিলে বিদ্রোহীরা তাঁকে লক্ষ্য করে রাইফেল তাক করে। তবে ওই সেপাইকে চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন মামলার প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল শামছুর রহমান।আদালত শেষে ব্রিফিংয়ে মামলার প্রসিকিউটার শামছুর রহমান জানান, এ নিয়ে মামলার সাতটি কার্যদিবসে মামলা কর্মকাণ্ড চলছে। এ সাত দিনে মোট ১০ জন সাক্ষী ১৪৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এ মামলার মোট সাক্ষী ৫০ জনের বেশি হবে বলে তিনি জানান। এ মামলায় সিআইডির চার্জশিটভুক্ত ১৫৮ জন আসামি রয়েছেন।