তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাঁধানগর এলাকার তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ হুমকির মুখে পড়েছে। বাঁধ ঘেঁষে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় যমুনার স্রোতে ৫০টি বাড়ি বিলীন হয়েছে। বাঁধটি রক্ষার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে এলাকাবাসী।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সুনীল বরণ দেবরায় তারাকান্দি-ভূয়াপুর সড়কবাঁধ পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, বাঁধ রক্ষার জন্য এলাকাবাসী ও তাদের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে। ওই এলাকায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব জানিয়েছেন, বাঁধটি রক্ষা করা না গেলে এই কারখানা থেকে ১৬টি জেলায় সার পরিবহন বন্ধ হয়ে যাবে।