তারাগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার একটি তেল পাম্পের কাছ থেকে গতকাল রোববার রাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ওই স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির বয়স ২৫-এর কাছাকাছি। চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মাথার খুলি ফেটে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।