তারানা হালিমকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের সাংসদ তারানা হালিমকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনায় তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডির বরাত দিয়ে গুলশান থানা পুলিশ জানায়, ইন্দোনেশিয়ার বালিতে একটি সম্মেলনে প্রতিনিধি হিসেবে যোগ দিতে গত রোববার এক ব্যক্তি সাংসদ তারানা হালিমকে আমন্ত্রণ জানান। তারানা হালিম পরদিন ওই ব্যক্তিকে জানিয়ে দেন, ব্যস্ততার কারণে তিনি ইন্দোনেশিয়া যেতে পারবেন না। এরপর ওই ব্যক্তি মুঠোফোন দিয়ে একাধিক খুদে বার্তায় আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন। এতে আরও বলা হয়, হুমকিদাতা দেশের বাইরে থাকায় তাঁর (তারানা হালিম) ভাগ্য ভালো। ২৯ জুন হুমকিদাতা ঢাকায় ফিরলে সাংসদকে ‘সাহস’ দেখিয়ে দেবে। হুমকির আগে ও পরের ঘটনায় সাংসদ প্রাণনাশের আশঙ্কা করছেন। জিডিতে বলা হয়, হুমকিদাতা সাংসদের যেকোনো ক্ষতি করতে পারে। অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকেও একই ধরনের হুমকির দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাঁকেও হুমকি দেওয়া হতে পারে। আজ রাতে যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম (ওসি) প্রথম আলো ডটকমকে বলেন, ‘জিডির তদন্ত চলছে। হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে।’