তারার চাঁদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর নাম তাহের উদ্দিন। তবে এলাকাবাসীর কাছে তারা মিয়া নামেই বেশি পরিচিত। এবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনি। লটারিতে প্রতীক পেয়েছেন চাঁদ। এ প্রতীক পেয়ে বেজায় খুশি তিনি ও তাঁর সমর্থকেরা। তারা মিয়া প্রথম আলোকে বলেন, ‘তারার চান (চাঁদ), এ এক দারুণ প্রতীক। ভোট চাইতে বেশ সুবিধা হবে।’ দামিহা ইউপি নির্বাচনে তিনিসহ ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২ জুলাই ভোট গ্রহণ করা হবে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি