তারিক আজিজের মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান রাশিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের উপপ্রধানমন্ত্রী তারিক আজিজের মৃত্যুদণ্ড কার্যকর না করতে ইরাকের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তারিক আজিজের মৃতুদণ্ডের বিষয়টি ইরাকের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে তাঁর বয়স, স্বাস্থ্যের অবস্থা প্রভৃতি বিবেচনায় আনা উচিত। তা ছাড়া তিনি ২০০৯ সাল থেকে কারাগারে আছেন। প্রসঙ্গত, সম্প্রতি তারিক আজিজের মৃত্যুদণ্ডের রায় দেন ইরাকের সুপ্রিম কোর্ট। তাঁকে ৩০ দিনের মধ্যে আপিল করারও সুযোগ দেন আদালত। মুত্যুদণ্ড কার্যকরের বিষয়টি ইরাকের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দ্য নিউজ অনলাইন