তারেক আজিজের মৃত্যুদণ্ডাদেশে স্বাক্ষর করবেন না জালাল তালাবানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে নবগঠিত সরকারের প্রেসিডেন্ট জালাল তালাবানি জানিয়েছেন, সাদ্দাম সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজের মৃত্যুদণ্ডাদেশে তিনি স্বাক্ষর করবেন না। আজ বুধবার ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাত্কারে তিনি এ কথা জানান।গত মাসে দেশটির সর্বোচ্চ আদালত সাদ্দাম সরকারের সময় কুর্দি রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার অভিযোগে তারেক আজিজকে মৃত্যুদণ্ড দেন।জালাল তালাবানি সাক্ষাত্কারে বলেন, ‘না, আমি তারেক আজিজের মৃত্যুদণ্ডাদেশে স্বাক্ষর করব না। কারণ, আমি একজন সমাজতন্ত্রী।’তালাবানি আরও বলেন, ‘আমি তারেক আজিজের প্রতি সহানুভূতিশীল। কারণ, সে একজন ইরাকি খ্রিষ্টান। তা ছাড়া তিনি বৃদ্ধ, তাঁর বয়স ৭০ বছরেরও বেশি।’ভাটিকান ও রাশিয়া এরই মধ্যে মানবিক কারণে তারেক আজিজের মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে।এদিকে তারিক হার্ব নামে ইরাকের একজন শীর্ষস্থানীয় আইনজীবী বলেছেন, ইরাকের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া এ মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যাবে না। রয়টার্স।