তারেক-কোকোকে বাঁচাতে বিএনপি মরিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘এ দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায়। আর খালেদা জিয়া গণতন্ত্রের লেবাসে যুদ্ধাপরাধীদের রক্ষায় ষড়যন্ত্র করছেন। খালেদা জিয়ার দুর্নীতিবাজ দুই ছেলে তারেক-কোকোকে বাঁচাতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে। তারা আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে।’আজ শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করেছিল জিয়াউর রহমান। কিন্তু দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করে। ২০০৮ সালের নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে বিপুলসংখ্যক আসন দিয়ে ক্ষমতাসীন করে জনগণ। জনগণকে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে।গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিন দিনের সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কক্সবাজার আসেন। আজ পেকুয়ার জনসভা শেষে তিনি ঢাকায় ফিরে যান।