তারেক-মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় দুদকের অভিযোগপত্র অনুমোদন
দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান আজ সোমবার সন্ধ্যায় অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।গত বছরের ২৬ অক্টোবর দুদকের একজন সহকারী পরিচালক ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে অর্থপাচার আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনে দুর্নীতির মাধ্যমে নির্মাণ কনস্ট্রাকশনকে কাজ পাইয়ে দিয়েছিলেন। বিনিময়ে তারেক রহমান ও মামুন সাত লাখ ৭৫ হাজার ডলার গ্রহণ করেন। তবে বাংলাদেশে নয়, সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের ব্যাংক হিসাবের মাধ্যমে তাঁরা এ অর্থ নেন। ২০০৩ সালের ১ আগস্ট মামুনের ব্যাংকে এ অর্থ জমা হয়। পরে তারেক তাঁর গোল্ডেন ভিসা কার্ডের মাধ্যমে ৫৪ হাজার ৯৮০ ডলার ব্যবহার করেন। ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে তিনি এ অর্থ ব্যবহার করেন। আর মামুন তাঁর গোল্ডেন ভিসা কার্ডের মাধ্যমে ৭৯ হাজার ৫০২ ডলার ব্যবহার করেন।দুদকের অভিযোগপত্রে বলা হয়, অভিযোগ পাওয়ার পর সিঙ্গাপুরের সিটি ব্যাংক থেকে ডলার ফেরত আনা হয়েছে। সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখায় মামুনের হিসাব নম্বরে এ অর্থ ফেরত আনা হয়। পরে গত বছরের ৩১ জুলাই বাংলাদেশ ব্যাংকে তা জমা করা হয়।গত বছরের ২৬ অক্টোবর সাড়ে তিন পৃষ্ঠার অভিযোগপত্রের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এ মামলার নম্বর ৮/২৬-১০-০৯। দুদক নিজেই এ মামলা তদন্ত ও পরিচালনা করছে।তারেক রহমান বর্তমানে জামিন নিয়ে লন্ডনে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার মামুন এখনো কারাগারে।