তারেক-মামুনের মামলায় ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় তারেক রহমান ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা মামলায় সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখার তত্কালীন কর্মকর্তা এহসানুল হাফিজ সাক্ষ্য দিয়েছেন।আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ৩১ জানুয়ারি ধার্য করেছেন আদালত।এ মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট মিস ডেবরা লেপরোভেটি, মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিমসহ এখন পর্যন্ত আটজন সাক্ষ্য দিয়েছেন।আজ সাক্ষ্যগ্রহণের সময় মামলার অপর আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থপাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে একটি নির্মাণপ্রতিষ্ঠান থেকে গিয়াস উদ্দিন মামুন ঘুষ নেন। ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন সময়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে পরে তা বিদেশে পাচার করেন। গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিনে মুক্ত হয়ে চিকিত্সার জন্য যুক্তরাজ্য যান। এখন তিনি সেখানে অবস্থান করছেন।