তারেক-মিশুক দুর্ঘটনায় জড়িত বাসচালক জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার হওয়া বাসচালক জামির হোসেন জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান। বিচারক ৫০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। গত ১৫ আগস্ট ঢাকার গোয়েন্দা পুলিশ মেহেরপুরের গাংনী থেকে বাসচালক জামিরকে গ্রেপ্তার করে। এর পর থেকে জামির একাধিকবার জামিনের আবেদন করেন। কিন্তু তাঁর জামিন নামঞ্জুর করা হয়। আজ মুচলেকা দিয়ে তিনি জামিন পান।