তারেক-মিশুক স্মরণে বংশীবাদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশির সুরের ইন্দ্রজালে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন ওস্তাদ ক্যাপ্টেন (অব.) আজীজুল ইসলাম খান। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অকালপ্রয়াত বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের স্মরণে এই বংশীবাদন অনুষ্ঠানের আয়োজন করে মিডিয়া সেন্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।রাগ জয়জয়ন্তী দিয়ে বাদন শুরু করেছিলেন ওস্তাদ আজীজুল ইসলাম। আলাপ, জোর ও ঝালা এবং তিন তালের গৎ পরিবেশন করেন। এরপর তিনি ইমন রাগের একটি বিলম্বিত তালের গৎ, রাগ সিন্ধুতারা ও ভৈরবীর ধুন পরিবেশন করেন। তাঁর সঙ্গে তবলায় সংগত করেন পণ্ডিত সমর সাহা এবং তানপুরায় ছিলেন জাহাঙ্গীর আলম।