তারেক রহমানকে সরকার ভয় পায়: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার তারেক রহমানকে ভয় পায়। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলার পর মামলা দেওয়া হচ্ছে। দুর্নীতির মামলা মাথায় নিয়ে এ দেশে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুতে পরিণত হয়েছেন। তারেক রহমানও সে রকম একজন হবেন।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘তারেক রহমান ও বাংলাদেশের ভবিষ্যত্ রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন।তারেক রহমানের বিরুদ্ধে বিদেশি সাক্ষীর সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘নিয়ম অনুযায়ী মামলার চার্জশিটে সাক্ষীর নাম থাকতে হয়। কিন্তু যে বিদেশিনি তারেক রহমানের বিরুদ্ধে যে মামলায় সাক্ষী দিয়েছেন, সে মামলার চার্জশিটে সাক্ষী হিসেবে তাঁর নাম নেই। বিদেশ থেকে যদি সাক্ষী আসতে পারে, তবে বিদেশ থেকে আইনজীবী আনা যাবে না কেন? অপেক্ষা করুন সময় হলে সবই উল্টে যাবে। যাঁরা এখন তারেক জিয়ার বিপক্ষে কথা বলছেন, তাঁরাই পক্ষে কথা বলবেন।’মওদুদ আহমদ আরও বলেন, ‘দেশ এখন চ্যালেঞ্জের মুখে। এই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে চলেছে। চুক্তি ছাড়াই প্রতিবেশী দেশের ভারী গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে। প্রতিদিন ১৩৩ কোটি টাকার ঋণ নিয়ে দেশ চালাচ্ছে সরকার। দুর্নীতির জন্য বিশ্বব্যাংক সাহায্য বন্ধ করে দিয়েছে, যা ৪০ বছরের ইতিহাসে এটাই প্রথম। এসব অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। আর সেই নতুন নেতা হলেন তারেক জিয়া।’