তারেক রাজনীতি থেকে দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তাঁর বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি থেকে দূরে আছে। তাঁদের দলের নেতা-কর্মীদের মধ্যে কে কী করছেন, এ ব্যাপারে তিনি ততটা অবহিত নন। জুলাইয়ের শেষে ও আগস্টের শুরুতে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাদের সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে চার দিন রুদ্ধদ্বার বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে তিনি ছাত্রদলের নেতাদের এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক ছাত্রনেতা প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন। সূত্র জানায়, খালেদা জিয়া বলেছেন কমিটিতে কে কোন পদে থাকবেন, তা তিনিই নির্ধারণ করবেন। তারেক এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। তবে প্রয়োজন হলে তিনি তারেকের সঙ্গে আলোচনা করবেন। তিনি ছাত্র নেতাদের বলেন, কমিটিতে পদ পেতে ‘ভাইদের’ পেছনে ছোটার দরকার নেই। সবকিছু বিবেচনা করে তিনি ছাত্রদলের কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে তারেক রহমান বরাবরই প্রধান ভূমিকা রাখেন। ছাত্রদল নেতারা তারেক রহমান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারেক দেশের বাইরে আছেন। এখনো তিনি অসুস্থ। রাজনীতি থেকেও দূরে। ছাত্রদলের নতুন কমিটি গঠনে তারেক রহমান কোনো ভূমিকা রাখবেন না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘ও বলেছে, দেশে কে কোন ধরনের কাজ করছে, এ ব্যাপারে তার তেমন জানা নেই। ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত নেতা-কর্মীদের মনোকষ্টের কারণ হতে পারে।’ওই বৈঠকে বিএনপির চেয়ারপারসন পদের জন্য বিএনপির কোনো নেতাদের কাছে ধরনা না দিতে পরামর্শ দেন। তিনি বলেন, ‘কোনো ভাইয়ের কাছে যাওয়ার দরকার। কে কেমন কাজ করছে, তা দেখে তিনি বিবেচনা করবেন।’ সাবেক ছাত্র নেতাদের দুষলেন খালেদা: ছাত্রদল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক শেষ হওয়ার পরদিন কয়েকজন সাবেক ছাত্রদল নেতা বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত্ করতে যান। এর মধ্যে ছিলেন ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী।ছাত্রদলের বর্তমান নিষ্ক্রিয় অবস্থার জন্য খালেদা জিয়া সাবেক এই ছাত্র নেতাদের দোষারোপ করেন। ছাত্রদলের নতুন কমিটি কেমন হবে, তা তিনিই ঠিক করবেন বলে জানিয়ে দেন।