তারেকসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার বিকেলে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ পরোয়ানা জারি করেন।গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির নেতা হারিছ চৌধুরী প্রমুখ।এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্পূরক অভিযোগপত্র ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পেশ করে। এই অভিযোগপত্রে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন আসামি হিসেবে দেখানো হয়েছে।উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন, আহত হন কয়েক শ ব্যক্তি।