তারেকের অর্থপাচার মামলার অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বিদেশে অর্থপাচার মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক অভিযোগপত্রটি গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগ গঠন ও আসামির উপস্থিতির জন্য আদালত ১৯ মে শুনানির দিন ধার্য করেছেন।২০০৯ সালের ৬ জুলাই এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে মামলাটি চলবে কি না, জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। সম্প্রতি রুল নিষ্পত্তি হওয়ায় আদালত আজ মামলার অভিযোগপত্রটি গ্রহণ করেন।জানা যায়, ২০০৮ সালের ২৬ অক্টোবর দুদক ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থপাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে। মামুন বর্তমানে কারাগারে। তারেক রহমান বিদেশে।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন।