তারেকের জন্মদিনের কর্মসূচি, ৬৩ ঘণ্টা ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উদযাপনের জন্য পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির দুই অংশ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। এ কারণে আজ সোমবার উপজেলা প্রশাসন পৌর এলাকায় ৬৩ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে। আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম ফরিদপুর পৌর মুক্তমঞ্চে তিন দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেন। একই সময় উল্লেখ করে উভয় পক্ষ পৌর এলাকায় মাইকিং করে। এতে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন কাল সকাল আটটা থেকে পরবর্তী ৬৩ ঘণ্টার জন্য পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ১৪৪ ধারা জারির বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে।কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাকিম বলেন, ‘প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমরা পৌর এলাকার বাইরে কর্মসূচি পালন করব।’ উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।’