তারেকের নতুন দায়িত্বের পক্ষে-বিপক্ষে জনমত কাছাকাছি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন। তাঁর নতুন দায়িত্ব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।প্রথম আলোর জনমত জরিপের ফলাফলে দেখা যায়, তারেক রহমানের নতুন দায়িত্ব নেওয়ার পক্ষে-বিপক্ষে জনমত প্রায় কাছাকাছি। গ্রামের চেয়ে শহরের উত্তরদাতারা তারেকের বিপক্ষে মত দিয়েছেন বেশি। নারীদের চেয়ে পুরুষেরা তারেকের বিপক্ষে বেশি মত দিয়েছেন।৪৯ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে বিএনপির নতুন দায়িত্ব দেওয়াকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। ৪৮ শতাংশ মনে করেন, তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা সঠিক হয়েছে। ৩ শতাংশ এ বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।শহর ও গ্রাম উভয় স্থানের উত্তরদাতাদের মধ্যে ৪৮ শতাংশ দলে তারেক রহমানের নতুন পদ পাওয়ার পক্ষে মত দিয়েছেন। শহরের ৫০ ও গ্রামের ৪৮ শতাংশ উত্তরদাতা এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন। পুরুষদের মধ্যে তারেক রহমানের বিপক্ষে ৫২ ও পক্ষে ৪৭ শতাংশ। ৪৯ শতাংশ নারী তারেক রহমানের নতুন দায়িত্বের পক্ষে ও ৪৬ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।