তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল উদ্দেশ্যমূলক: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিদেশে অর্থপাচারের মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন—দুদকের অভিযোগপত্র দাখিল রাজনৈতিক উদ্দেশ্যমূলক। তারেককে রাজনীতি থেকে দূরে রাখতেই এটা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান দলের কোনো নিষ্ক্রিয় সদস্য নন। তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। জামিনে মুক্তি পেয়ে লন্ডনে অবস্থানকালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারেক সেখানে কোনো সভা-সমাবেশ করেনি, শুধু সৌজন্য সাক্ষাৎ করেছেন।