তারেকের বিরুদ্ধে অর্থপাচার মামলার শুনানি ৪ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থপাচার (মানি লন্ডারিং) মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি আদালত পিছিয়ে দিয়েছেন। আজ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ জহুরুল হক আগামী ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।তারেক রহমানের আইনজীবীরা আদালতকে বলেন, ‘এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু আপিল করা হয়। যা শুনানির অপেক্ষায় রয়েছে। তাই এ শুনানি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হলো।’শুনানি শেষে আদালত আপিল বিভাগের আদেশ দাখিল এবং অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য পরবর্তী এ তারিখ ধার্য করেন।