তাল সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক জোড়া তাল বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। অথচ গত মৌসুমে প্রতি জোড়া তাল বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়। খোঁজ নিয়ে জানা যায়, গুড় বা চিনির বাড়তি দামই এ জন্য দায়ী। বাজারে গুড়ের কেজি ৯০ থেকে ১০০ টাকা। চিনি ৭০ থেকে ৮০ টাকা। প্রতিটি তাল খাওয়ার উপযোগী করতে ন্যূনতম এক কেজি গুড় বা চিনি লাগে। তাই বাজারে তাল থাকলেও ক্রেতা নেই। নান্দাইল প্রতিনিধি