তালাক সহজ করতে ভারতে আইন পরিবর্তনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার দম্পতিদের বিবাহ বিচ্ছেদ বা তালাকের জন্য একটি নতুন আইনের প্রস্তাব করেছে। এ আইনের মাধ্যমে দম্পতিদের তালাক দেওয়াটা সহজ হবে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইন জানিয়েছে, ভারতীয় সরকার দেশটির হিন্দু বিবাহ আইনটি পরিবর্তনের নির্দেশ দিয়েছে। ভারতে বিবাহ ভেঙে যাওয়াটা খুব সাধারণ একটি বিষয়। এ কারণে তথ্যমন্ত্রী আম্বিকা সনি জানিয়েছেন, যারা বিবাহ বিচ্ছেদ করতে চায় তাদের জন্য আইন পরিবর্তনের এ প্রস্তাব বেশ সহায়ক হবে। এ ছাড়া যদি কোনো পক্ষ কোর্টে আসতে না চায় কিংবা ইচ্ছাকৃত কোর্টকে এড়িয়ে চলতে চায় তাদের জন্যও এ আইন সহায়ক হবে।গত বছর সুপ্রিম কোর্ট জানিয়েছেন, বিবাহিতদের একত্রে রাখার জন্য আদালতের চেষ্টা করা উচিত। কিন্তু এটাও ঠিক যে, যে দম্পতিরা পুরোপুরি বিচ্ছেদের পর্যায় তাদের ক্ষেত্রেও তালাক বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত নয়।ভারতে তালাক বা বিবাহ বিচ্ছেদের হারটা দিন দিন বেড়ে যাচ্ছে। ভারতে প্রতি হাজারে ১১টি বিয়ে বিচ্ছেদ ঘটছে। যেখানে যুক্তরাষ্ট্রে প্রতি হাজারে ৪০০ বিয়ে বিচ্ছেদ হয়ে থাকে।