তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের দায়ে আজ মঙ্গলবার আদালত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।নারী ও শিশু নির্যাতনবিষয়ক বিশেষ আদালতের বিচারক আফজাল হোসেন আসামিকে দোষী সাব্যস্ত করে তাঁর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।মহানগরের বোয়ালিয়া থানার গোপালপুর এলাকার বাসিন্দা দণ্ড পাওয়া বাবর আলীকে একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামি বাবর আলী গত বছরের ২৫ জুন রাতে একই থানার জামালপুরে তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রী ফাহিমা খাতুনের বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ফাহিমার চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ধর্ষককে পাকড়াও করে। বাসস।