তালার মাগুরা ইউনিয়নের ফুলতলা খাল উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহা-ফুলতলা খালটি উন্মুক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খালটি দীর্ঘদিন ধরে বালিয়াদহা গ্রামের কয়েক ব্যক্তি দখল করে রেখেছিলেন। এলাকার জনগণ খালটি উন্মুক্তকরণের জন্য জেলা প্রশাসক ও ইউএনও বরাবর আবেদন করে। দীর্ঘ তদন্ত শেষে ২৯ ডিসেম্বর খলিষখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর, আহম্মদ আলী ও কয়েক শ গ্রামবাসীর উপস্থিতিতে খালের দুই প্রান্তে থাকা বেড়িবাঁধ কেটে খালটি উন্মুক্ত করা হয়।