তালায় ক্রিকেট টুর্নামেন্ট চৌগাছা একাদশ চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালা উপজেলার পাটকেলঘাটায় ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে চৌগাছা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। পারকুমিরা তরুণ সংঘের আয়োজনে পদ্মরানীর মাঠে ৩১ মে ফাইনাল খেলায় চৌগাছা একাদশ সাত উইকেটে খোর্দ একাদশকে পরাজিত করে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরুণ সংঘের সভাপতি মাছুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুস সুলতান ও শেখ আবদুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন তরুণ সংঘের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন।