তালায় গাঙচিল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২১ সেপ্টেম্বর উপজেলা গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। খুলনা বেতারের নাট্যকার বিশ্বজিৎ ঘোষের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য পরিষদের কেন্দ্রীয় শাখার সমন্বয়ক শশাংক শেখর ঢালী। অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বার্ষিক নির্বাচন, কবিতা পাঠ, সাংসৃ্কতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।সভায় সৈয়দ ইসরাইল কাজেমীকে সভাপতি, এম কে ফারুক আহম্মেদকে সহসভাপতি ও মো. নূর ইসলাম মোল্যাকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মো. আবদুল গফুর, এমদাদুল হক, এস এম নিজামউদ্দীন, আবু জাফর, মনোয়ারা খাতুন ও সাইমা খাতুন। এ ছাড়া কেন্দ্রীয় গঠনতন্ত্র অনুযায়ী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উক্ত কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়।