তালায় পাঠক ফোরামের আলোচনা সভা
তালা গণগ্রন্থাগার হল রুমে পাঠক ফোরামের আলোচনা সভা ১ নভেম্বর প্রবীণ পাঠক আকা সিরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন তালা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন আফজাল হোসেন, মো. নাসিম, পার্থ কুমার দে, সঞ্জয় আচার্য্য, মামুনুর রশীদ, রাশিদা বেগম, পবিত্র চক্রবর্তী, রাখি সাধু, নয়ন, হাবিবা, যূথিকা, ইকবাল, অনামিকা, রুপালী, রায়হান, জেসমিন প্রমুখ। শ্যামনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ডিজআবেল্ড রিহ্যাবিলিটেশন আন্ড রিসার্স অ্যাসিয়েশনের (ডেরা) আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শ্যামনগর উপজেলা চত্বরে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও প্রতিবন্ধী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে পটগান অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বীর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল বারী। অতিথি ছিলেন ডেরার কর্মকর্তা মো. আনজির হোসেন, হীরেন পণ্ডিত, মাসুম, সোহেল প্রমুখ। প্রতিবন্ধী ও জনতার উপস্থিতিতে পটগানের মাধ্যমে শিক্ষায়, যানবাহনে, জাতীয় সনদে ও ভোটাধিকারসহ সব ক্ষেত্রে সুযোগ-সুবিধার দাবি জানানো হয়।