তালায় ফুটবলে বটিয়ারা একাদশ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালা উপজেলার কাঠবুনিয়া স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাইকগাছা ফুটবল একাদশ ১-০ গোলে ডুমুরিয়ার বটিয়ারা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কাঠবুনিয়া যুব সংঘ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। বিশেষ অতিথি ছিলেন খলিলনগরের ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ।