তালেবান ঘাঁটিতে পাকিস্তানি বিমানের হামলা, ১১ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সেনাবাহিনী আজ মঙ্গলবার দেশের উত্তর-পশ্চিমে উপজাতি অধ্যুষিত ওরাকজাই অঞ্চলে তালেবান জঙ্গিদের একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। এতে ১১ জঙ্গি নিহত ও ছয়জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।ইসলামাবাদ সরকার আল-কায়েদা ও তালেবানের অভয়ারণ্য হিসেবে পরিচিত উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাবে, স্থানীয় একটি পত্রিকায় এমন খবর প্রকাশের এক দিন পরই এ হামলার ঘটনা ঘটল।ওরাকজাই আফগানিস্তানের সীমান্তবর্তী অন্যতম উপজাতি এলাকা। পাকিস্তান সেনাবাহিনী সেখান থেকে জঙ্গি নির্মূলের চেষ্টা করছে। স্থানীয় সরকারি কর্মকর্তা জামান খান বলেছেন, ‘আমাদের কাছে খবর ছিল, জঙ্গিরা সেখানে জড়ো হয়ে হামলার পরিকল্পনা করছিল। তাই আমরা হামলা চালিয়েছি।’