তালেবান নেতাকে হত্যা করেছেন প্রিন্স হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের অ্যাপাচি হেলিকপ্টারের চালক হিসেবে দায়িত্ব পালনরত প্রিন্স হ্যারি প্রথমবারের মতো আকাশপথে হামলা চালিয়ে একজন তালেবান নেতাকে হত্যা করেছেন। ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়।ন্যাটোর নেতৃত্বাধীন জোট বাহিনীর অংশ হিসেবে যুক্তরাজ্যের সামরিক সদস্য ২৭ বছর বয়সী হ্যারি দ্বিতীয়বারের মতো এখন আফগানিস্তানে দায়িত্ব পালন করছেন। ‘দ্য সান’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে কমান্ডার পর্যায়ের এক তালেবান নেতাকে আটকে হ্যারির কাছে আকাশপথে সহায়তা চাওয়া হয়েছিল। তিনি অ্যাপাচি হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই তালেবান নেতাকে হত্যা করেন। তালেবানদের বিরুদ্ধে এই প্রথম কোনো সশস্ত্র অভিযানে অংশ নিলেন হ্যারি।ডেইলি মেইল জানিয়েছে, দ্বিতীয় দফায় আফগানিস্তানে দায়িত্ব পালনকালে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে এ ঘটনা ঘটে।