তালেবান বেনজিরকে হত্যা করেনি: ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে জঙ্গি গোষ্ঠী তালেবান হত্যা করেনি বলে মন্তব্য করেছেন দেশটির অন্যতম রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ইমরান খান বলেন, যারা আবার তাঁর ক্ষমতায় আসা নিয়ে শঙ্কিত ছিল, তারা যে বেনজির ভুট্টোকে হত্যা করেছে, এটা পরিষ্কার। তবে এ বিষয়ে তাঁর কাছে অকাট্য তথ্য-প্রমাণ রয়েছে কি না, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি ইমরান।২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারের সময় গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। এ ঘটনায় রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী একটি আদালতে মামলা চলছে।এ মামলায় দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে বেনজির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করছেন মোশাররফ।