তালেবান হামলায় পাকিস্তানে ২৫ সেনা ও পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবান হামলায় গতকাল শনিবার ২৫ জনেরও বেশি সেনা ও পুলিশ নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। তবে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে।সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, কমপক্ষে ২০০ তালেবান যোদ্ধা আফগানিস্তান থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের চিত্রল জেলায় ঢুকে সাতটি সেনা চৌকিতে হামলা চালায়। সেনাবাহিনীর দাবি, এ সময় পাকিস্তানি সেনারা প্রতিরোধ গড়ে তুললে ২০ তালেবান যোদ্ধা নিহত হয় এবং বাকিরা পালিয়ে আফগানিস্তানে চলে যায়।এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী এ হামলার জন্য আফগানিস্তানের কুনার ও নুরিস্তান প্রদেশের তালেবান যোদ্ধাদের দায়ী করেছে। তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।