তালেবান হামলায় ১৩ আফগান সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে তালেবান বাহিনীর হামলায় ১৩ জন সেনা নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি জানায়, দেশটির পূর্বাঞ্চলের কুনার প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে হামলাটি চালানো হয়। হামলাকারীরা কিছুক্ষণের জন্য ওই নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফাঁড়িটি কুনার প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত, যেখানে সহজেই জঙ্গিরা হামলা চালাতে পারে।বিবিসি আরও জানায়, তালেবান জঙ্গিরা পাকিস্তানের সীমান্তবর্তী কুনারের বিভিন্ন এলাকায় প্রায়ই হামলা চালায়। তালেবানের একজন মুখপাত্র হামলার দায়িত্ব স্বীকার করেছেন।২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তান থেকে ন্যাটো জোটের বেশির ভাগ সেনা সরিয়ে নেওয়ার কথা রয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এটা নির্ভর করছে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আফগান সেনাবাহিনীর সক্ষমতার ওপর।