তালেবানদের লাশের ওপর মার্কিন সেনাদের মূত্রত্যাগ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা গেছে, তালেবান জঙ্গিদের লাশের ওপরে অবলীলায় মূত্রত্যাগ করছেন মার্কিন সেনাসদস্যরা। এটি দেখার পর আফগানিস্তানের সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই দৃশ্য দেখে তারা ভীষণ ক্ষুব্ধ।

ভিডিওটি দেখার পর আমানউল্লাহ নামে আফগানিস্তানের এক বাসিন্দা বলেন, ‘এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান জঙ্গিদের শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের ভিডিও দেখার পর মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র কখনো চায় না, আফগানিস্তানে শান্তি আসুক। তাদের আচরণে আফগানিস্তানের মানুষের দুর্দশা আরও বেড়ে যাবে।’ আরেক বাসিন্দা ফিদা মোহাম্মদ বলেন, ‘মুসলমানের লাশের ওপর মূত্রত্যাগ করে মার্কিন সেনারা অপরাধ করেছেন। এ ধরনের জঘন্য অপরাধের পর তাঁদের আমাদের মাটিতে আর এক মুহূর্তও থাকতে দেব না। এ দেশের মাটিতে আমরা কোনো বিদেশি সেনা চাই না, তাদের এখান থেকে চলে যেতে হবে।’তবে ভিডিওটি কবে, কখন ওয়েবসাইটে ছাড়া হয়েছে রয়টার্স তার সত্যতা যাচাই করতে পারেনি। মার্কিন সেনা কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে।এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লিও প্যানেট্টার বরাত দিয়ে বিবিসি জানায়, মার্কিন সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। প্যানেট্টা আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডারকে এই ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন।