তালেবানদের সঙ্গে সমঝোতা আলোচনায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সম্ভাব্য স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শক্তি তালেবানদের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতা আলোচনা শুরু করেছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।রাজধানী কাবুলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কারজাই বলেন, ‘তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা চলছে। বিদেশি সেনাবাহিনী ও বিশেষ করে যুক্তরাষ্ট্র নিজেই এ আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে।’ এর আগে কূটনীতিকেরা এ ধরনের আলোচনার কথা জানিয়েছিলেন। তবে আজ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের এ সমঝোতা উদ্যোগের বিষয়টি জানানো হলো।