তালেবানের লক্ষ্য এবার আফগান নিরাপত্তা বাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান নেতা মোল্লা দোরান বলেছেন, মার্কিন বাহিনী নয়, বরং আফগান নিরাপত্তা বাহিনীই এখন তালেবান জঙ্গিদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। পূর্ব আফগানিস্তানে তালেবান জঙ্গিদের আঞ্চলিক এই কমান্ডার আল-জাজিরাকে এ কথা জানিয়েছেন।মোল্লা দোরান বলেন, ‘আমরা বহুবার তাদের ক্ষমা ঘোষণা করেছি। তাদের সঙ্গে সংঘর্ষে বহুবারই আমরা উদারতা দেখিয়েছি। মার্কিন বাহিনীকে আমাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু করার চেষ্টাও করেছি। কিন্তু দিন দিন আফগান বাহিনীর ধ্বংসাত্মক কার্যক্রম বেড়েই চলছে। তাই এখন তারাই আমাদের প্রধান লক্ষ্য।’তালেবানগোষ্ঠী এখন শুধু আফগান পুলিশ ও সেনাদেরই নয়, বরং তাঁদের পরিবারের সদস্যদেরও খুঁজে বেড়াচ্ছে। আফগান নিরাপত্তা বাহিনীকে তালেবান জঙ্গিদের কাছে বশ্যতা স্বীকারে প্ররোচিত করতে এ অভিযানে নেমেছে গোষ্ঠীটি।