তালেবানের সঙ্গে আর আলোচনা নয়: কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গিদের সঙ্গে আর শান্তি আলোচনায় বসবেন না বলে ঘোষণা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেছেন, পাকিস্তান ছাড়া আর কারও সঙ্গেই আলোচনা হবে না।গত ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও দেশটির শান্তি পরিষদের (হাই কাউন্সিল ফর পিস) চেয়ারম্যান বোরহানউদ্দিন রাব্বানি কাবুলে তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে একদল আফগান ধর্মীয় নেতার সঙ্গে বৈঠকের সময় কারজাই এ মন্তব্য করেছেন বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে।বোরহানউদ্দিন রাব্বানি ‘হাই কাউন্সিল ফর পিস’ নামের একটি পর্ষদের প্রধান ছিলেন। তালেবানের সঙ্গে শান্তি আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল এ পর্ষদকে। কারজাই বলেছেন, ‘তালেবানদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে আলোচনা করা যায়। তা ছাড়া তালেবান নেতা মোল্লা ওমরকেও খুঁজে পাওয়া সম্ভব নয়।’কারজাই তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বোরহানউদ্দিন রাব্বানির হত্যার পর পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়টি তিনি অনুধাবন করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান ছাড়া আমরা আর কারও সঙ্গে আলোচনা করব না।’কারজাই আরও বলেন, ‘শান্তি প্রক্রিয়ার অপর পক্ষ কারা? আমার কাছে অন্য কোনো উত্তর নেই। কিন্তু বলতে পারি, আমাদের সঙ্গে শান্তি আলোচনার অপর পক্ষ পাকিস্তান।’